ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিজের নামে যুদ্ধজাহাজ বানানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ এএম

নিজের নামে যুদ্ধজাহাজ বানানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

এবার নিজের নামে মার্কিন নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এ যুদ্ধ জাহাজগুলো ট্রাম্প-ক্লাস যুদ্ধজাহাজ হিসেবে পরিচিত হবে। যা আগের মার্কিন যুদ্ধজাহাজগুলোর চেয়ে আকারে বড়, গতিতে দ্রুত এবং বহুগুণ বেশি শক্তিশালী হবে দাবি করেছেন ট্রাম্প।

সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার পাম বিচে নিজের মার-আ-লাগো বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, প্রকল্পের শুরুতে দুটি যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে। পরবর্তীতে এই সংখ্যা বাড়িয়ে ২০ থেকে ২৫টিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব জাহাজ সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রেই নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

মার্কিন নৌবাহিনীর সচিব জন ফেলান বলেন, যখন ট্রাম্প-ক্লাসের যুদ্ধজাহাজ প্রথম ইউএসএস ডিফায়ান্ট সমুদ্রে দেখা যাবে, তখনই আমাদের প্রতিপক্ষরা বুঝে নেবে—সমুদ্রে আমেরিকার বিজয় অনিবার্য।

তিনি আরও বলেন, এই জাহাজ হবে বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে প্রাণঘাতী ও সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ।

অনুষ্ঠানে প্রদর্শিত পোস্টারে প্রস্তাবিত ইউএসএস ডিফায়ান্ট যুদ্ধজাহাজের সম্ভাব্য নকশা তুলে ধরা হয়। ফেলানের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প-ক্লাস যুদ্ধজাহাজে থাকবে বিশাল আকারের কামান, উন্নত কমান্ড সিস্টেম, ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক যুদ্ধপ্রযুক্তি। এতে হাইপারসনিক অস্ত্র, উচ্চক্ষমতার লেজার এবং পারমাণবিক সক্ষমতাসম্পন্ন সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করা হবে।

ট্রাম্প বলেন, আমরা আবার আমেরিকাকে একটি প্রধান জাহাজ নির্মাণ শক্তিতে পরিণত করতে চাই। আমাদের লক্ষ্য হলো এমন একটি ‘স্বর্ণালী নৌবহর’ গড়ে তোলা, যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি শক্তিশালী হবে।

তবে এই যুদ্ধজাহাজের নামকরণ নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। মার্কিন ঐতিহ্য অনুযায়ী, যুদ্ধজাহাজের নামকরণ করা হয় বিভিন্ন রাজ্য বা প্রদেশসমূহের নামে। সমালোচকদের মতে, নিজের নাম ব্যবহার করে ট্রাম্প ব্যক্তিগত প্রচারের পথ বেছে নিচ্ছেন। এর আগে তার প্রশাসন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস এবং জন এফ কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েও সমালোচনার মুখে পড়ে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাধারণত সাবেক প্রেসিডেন্টদের সম্মানে বিমানবাহী রণতরীর নামকরণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে নৌবাহিনী ঘোষণা দেয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরীর নাম হবে ইউএসএস উইলিয়াম জে ক্লিনটন এবং ইউএসএস জর্জ ডব্লিউ বুশ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন