ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইহুদিবিরোধী হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইহুদিবিরোধী হামলা

অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্ট কিল্ডা ইস্ট এলাকায় বড়দিনের (২৫ ডিসেম্বর) ভোরে ‘হ্যাপি চানুকাহ’ লেখা একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ একে সন্দেহভাজন ইহুদিবিরোধী হামলা হিসেবে তদন্ত করছে।

পুলিশ জানায়, ভোর আড়াইটার দিকে জরুরি সেবাদল ঘটনাস্থলে পৌঁছে একটি আবাসিক বাড়ির ড্রাইভওয়েতে থাকা গাড়িটি আগুনে জ্বলতে দেখে। গাড়িটিতে মোবাইল বিলবোর্ড ও চানুকাহ উৎসবের প্রতীক চানুকিয়াহ ছিল। ঘটনার সময় গাড়িতে কেউ ছিল না। সতর্কতামূলকভাবে বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলেও কেউ আহত হয়নি।

সিডনির বন্ডি বিচে হনুকাহ উদযাপনরত ইহুদিদের লক্ষ্য করে চালানো সাম্প্রতিক সন্ত্রাসী হামলার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটে। ওই হামলায় ১৫ জন নিহত হয়েছিলেন।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, তদন্তে সহায়তা করতে পারে এমন একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তার খোঁজে তৎপরতা চলছে। ইহুদি নিরাপত্তা সংগঠন সিএসজি ভিক্টোরিয়া নিশ্চিত করেছে, ঘটনায় কোনো সম্প্রদায় সদস্য আহত হননি এবং তারা পুলিশ সঙ্গে সমন্বয় রেখে টহল জোরদার করেছে। ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালেন ঘটনাটিকে সম্ভাব্য ইহুদিবিরোধী হামলা হিসেবে উল্লেখ করে বলেন, বড়দিনে এমন ঘটনার মুখোমুখি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘৃণার বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ায় ঘৃণার কোনো স্থান নেই এবং ফেডারেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত। উল্লেখ্য, চানুকাহ উপলক্ষে চাবাদসহ বিভিন্ন ইহুদি সংগঠন গাড়িতে প্রতীক বা শুভেচ্ছাবার্তা প্রদর্শন করে থাকে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন