ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়য়ের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়য়ের

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়য়ের

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়য়ের

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক নগরের ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী জোহরানের জন্ম উগান্ডায়। তবে তাঁর মা–বাবা দুজনই ভারতীয় বংশোদ্ভূত।

জোহরান নিউইয়র্ক নগরের এক শতাব্দীর ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র। নিউইয়র্কের ওল্ড সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে (পাতালরেল) স্টেশনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

আজ বৃহস্পতিবার শপথ নেওয়ার পরপর জোহরান বলেন, ‘এটি সত্যিই জীবনের এক অনন্য সম্মান ও সুযোগ।’

স্থানীয় সময় বুধবার দিবাগত মধ্যরাতের পর নতুন বছরের প্রথম প্রহরে জোহরান শপথ গ্রহণ করেন।

এর আগে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছিল, নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে যাচ্ছেন। জোহরানের এ শপথ গ্রহণ একই সঙ্গে শহরটির জন্য আরও কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এ নগরে মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণবন্ত উপস্থিতিরই প্রতিফলন হয়ে থাকবে পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ। স্বামী জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরোনো কপিটি নির্বাচনে রমা দুওয়াজিকে সহায়তা করেছেন একজন গবেষক।

নিউইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।

শপথের এ আয়োজনে জোহরান পবিত্র কোরআনের তিনটি কপি ব্যবহার করেন। কপিগুলোর একটি জোহরানের দাদার ও অন্যটি আঠারো শতকের শেষ ভাগ বা উনিশ শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন শরিফ।

পবিত্র কোরআনের ঐতিহাসিক এ ক্ষুদ্রাকৃতির কপি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হয়েছে।

শপথ নেওয়ার সময় জোহরানের স্ত্রী রমা দুওয়াজি পবিত্র কোরআন হাতে ধরে রাখেন। তাতে হাত দিয়ে শপথ নেন জোহরান মামদানি। শপথ বাক্য পাঠ করান নিউইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোহরানের মা–বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি ও চলচ্চিত্রকার মিরা নায়ার উপস্থিত ছিলেন।-সিএনএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন