ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাদুরোর মতো চেচেন নেতাকে অপহরণের প্রস্তাব জেলেনস্কির, লক্ষ্য পুতিনকে চাপে ফেলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০২:১৮ এএম

মাদুরোর মতো চেচেন নেতাকে অপহরণের প্রস্তাব জেলেনস্কির, লক্ষ্য পুতিনকে চাপে ফেলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলতে চেচেন নেতা রমজান কাদিরভকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এর মাধ্যমে রুশ প্রেসিডেন্টকে একটি কড়া বার্তা দেওয়া সম্ভব হবে। খবর রয়টার্সের।

বুধবার (৭ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট এই আহ্বান জানান।

জেলেনস্কির যুক্তি,এই পদক্ষেপের ফলে চাপে পড়ে ইউক্রেন সংঘাত বন্ধে বাধ্য হতে পারেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন সংঘাতকে আরও উসকে দিতে কাদিরভ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করেন জেলেনস্কি।

একই সময়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সিদ্ধান্তকে আবারও সাধুবাদ জানান।

এদিকে, জেলেনস্কির এই আহ্বানের কড়া জবাব দিয়েছেন রমজান কাদিরভ। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় জেলেনস্কিকে ‘বোকা’ বলে সম্বোধন করে কাদিরভ বলেন, ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই ধরনের প্রস্তাব নিছক কাপুরুষোচিত আচরণ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন