ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তেহরানসহ ইরানের বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:০১ এএম

তেহরানসহ ইরানের বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী

বৃহস্পতিবারের বড় বিক্ষোভের পর শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। লন্ডন থেকে প্রচারিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাজধানী তেহরানের সাদাতাবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এছাড়া কুদস স্কয়ারেও অনেকে এসেছেন। এর পাশাপাশি তাবরিজেও বিক্ষোভকারীদের দেখা গেছে।

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যহত হওয়া সত্ত্বেও মানুষ বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা ‘স্বৈরাচারের মৃত্যু হোক’-সহ বিভিন্ন স্লোগান দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটলেও শুক্রবার রাতের পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী ইরানে এখন শুক্রবার মধ্যরাত এবং বিক্ষোভ চলমান রয়েছে।

নাভিদ মোহেব্বি নামে এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে ইরানের দ্বিতীয় বৃহৎ শহর মাসহাদে এত মানুষ জড়ো হয়েছেন যে এক দিক থেকে আরেক দিক দেখা যাচ্ছে না। এটি আয়াতুল্লাহ খামেনির হোম টাউন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন