ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতে তোলপাড়, চরম আতঙ্ক বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বিশাল বেলুনে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

ভারতে তোলপাড়, চরম আতঙ্ক বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বিশাল বেলুনে

ভারতে তোলপাড়, চরম আতঙ্ক বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বিশাল বেলুনে

ভারতে তোলপাড়, চরম আতঙ্ক বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বিশাল বেলুনে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছার জেলায় আকাশ থেকে নেমে আসা একটি গ্যাস বেলুন ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাজ্যের কাছার জেলার একটি মাঠে বাংলাদেশ থেকে একটি বেলুন উড়ে গিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বিশাল আকারের একটি গ্যাস বেলুন রোববার আসামের কাছাড় জেলায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাছার জেলা পুলিশ বলেছে, বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছাড়ের বরখোলা এলাকায় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, ‌‌অস্বাভাবিকভাবে বড় ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিষয়টি সবার নজরে আসে। বেলুনটি দেখে আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেন। পরে ভিডিপির সদস্যরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাসও সেখানে যান। পুলিশের পৌঁছানোর আগেই সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

বিদ্যালয়ের নামের পাশাপাশি বেলুনটিতে তিন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা ছিল।

কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কাছার জেলায় পৌঁছেছে এবং এর সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগজনক কোনও বিষয় রয়েছে কি না; তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র: এনডিটিভি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন