ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশিদের সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দিল যে দেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

বাংলাদেশিদের সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দিল যে দেশ

বাংলাদেশিদের সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দিল যে দেশ

বাংলাদেশিদের সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দিল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত বহুল আলোচিত ‘তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপ’–এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ছবি: এআই দিয়ে তৈরি

বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, কিন্তু খরচ বড় বাধা? সে ক্ষেত্রে স্কলারশিপ হতে পারে সেড়া উপায়। সম্প্রতি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত বহুল আলোচিত ‘তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপ’–এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে কার্যকর এই বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন।

তুরস্কের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ ও ভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা সবকিছু একসঙ্গে পাওয়ার সুযোগ থাকছে এই স্কলারশিপে। তুর্কিয়ে বুরসলারি একটি সম্পূর্ণ অর্থায়িত সরকারি স্কলারশিপ। অর্থাৎ পড়াশোনা থেকে শুরু করে থাকা-খাওয়া সব ব্যয়ই বহন করবে তুরস্ক সরকার। সবচেয়ে বড় বিষয়, এই বৃত্তিতে আবেদন করতে কোনো ফি লাগবে না।

সুযোগ-সুবিধা 

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
মাসিক ভাতা
স্নাতক: মাসে ৮০০ তুর্কি লিরা
স্নাতকোত্তর: মাসে ১,১০০ তুর্কি লিরা
পিএইচডি: মাসে ১,৬০০ তুর্কি লিরা
পড়াশোনা শেষে দেশে ফেরার জন্য একবারের রিটার্ন বিমান টিকিট
আবাসন ও স্বাস্থ্যসেবা সুবিধা
১ বছর তুর্কি ভাষা কোর্স
 কারা আবেদন করতে পারবেন

বিভিন্ন স্তরে আবেদনের যোগ্যতা আলাদা—

স্নাতক:

বয়স: ২১ বছরের কম
ফলাফল: ন্যূনতম ৭০ শতাংশ

স্নাতকোত্তর:

বয়স: ৩০ বছরের নিচে
ফলাফল: ন্যূনতম ৭৫ শতাংশ
পিএইচডি:

বয়স: ৩৫ বছরের কম
যেসব কাগজপত্র  লাগবে

বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি
শিক্ষাগত সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক ভাষা পরীক্ষার ফলাফল
কর্তৃপক্ষ জানিয়েছে, অস্পষ্ট ছবি বা অননুমোদিত ট্রান্সক্রিপ্ট থাকলে আবেদন বাতিল হতে পারে।

স্কলারশিপের মেয়াদ

স্নাতক: ১ বছর ভাষা কোর্স + ৪–৬ বছর মূল প্রোগ্রাম
স্নাতকোত্তর: ১ বছর ভাষা কোর্স + ২ বছর
পিএইচডি: ১ বছর ভাষা কোর্স + ৪ বছর
 কোন কোন বিষয়ে পড়ার সুযোগ থাকবে

অ্যাকাউন্টিং, আইন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ব্যবসা প্রশাসন, কৃষিবিজ্ঞান, আর্কিটেকচার, বায়োটেকনোলজি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ প্রায় সব প্রধান একাডেমিক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন