ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় সুখবর মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:১৩ এএম

বড় সুখবর মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য

বড় সুখবর মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য

বড় সুখবর মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : মালয়েশিয়ার জোহর বাহরুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তিদায়ক ও সময়োপযোগী মোবাইল কনসুলার সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। গত ২০ ডিসেম্বর জোহর বাহরুর একটি অগ্রণী রেমিট্যান্স হাউজে এই মোবাইল কনসুলার সার্ভিসের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণ করা হয়।

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট উইংয়ের প্রধান মো. ইয়াছিন কবির সরাসরি প্রবাসীদের সেবা প্রদান করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন।

সেবাকেন্দ্রে নতুন ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাশাপাশি পূর্বে আবেদন করা প্রবাসীদের হাতে তাদের নতুন পাসপোর্ট তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর পাসপোর্ট হাতে পেয়ে প্রবাসীদের মধ্যে সন্তোষ ও স্বস্তি প্রকাশ পায়।

এ সময় পাসপোর্ট সেবার পাশাপাশি প্রবাসী নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমেও সহযোগিতা প্রদান করা হয়। আগ্রহী প্রবাসীরা পোস্টাল ভোটিং নিবন্ধনের নিয়মাবলী সম্পর্কে দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করেন।

সংশ্লিষ্টদের মতে, এর ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ আরও সহজ হবে।

মোবাইল কনসুলার সার্ভিস বিষয়ে প্রবাসীরা জানান, কর্মস্থল ও আবাসস্থলের কাছাকাছি এ ধরনের সেবা তাদের সময় ও অর্থ সাশ্রয়ে সহায়ক হচ্ছে। বিশেষ করে কুয়ালালামপুরে গিয়ে সেবা নেওয়ার ঝামেলা কমে যাওয়ায় তারা হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাসপোর্ট উইংয়ের প্রধান মো. ইয়াছিন কবির বলেন, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই মোবাইল কনসুলার সার্ভিসের মূল লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সরকারের প্রবাসী-বান্ধব নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে মোবাইল কনসুলার সার্ভিস চালু রাখা হয়েছে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা দ্রুত ও সহজে প্রয়োজনীয় কনসুলার সেবা পাচ্ছেন, যা তাদের প্রবাস-জীবনের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন