ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে ইসরাইল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করতে পারে। শুক্রবার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

ফিদান বলেন, ‘আমি আশা করি তারা ভিন্ন পথ খুঁজে পাবে, কিন্তু বাস্তবতা হল, ইসরাইল বিশেষ করে ইরানে আক্রমণ করার সুযোগ খুঁজছে।’ তার এই পর্যবেক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কিনা, সে বিষযে ফিদান বলেন, ইসরাইল বিশেষভাবে এমন একটি সুযোগ খুঁজছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সম্প্রতি ইরান সফরকালে দেশটির কর্মকর্তাদের কাছে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনি জানেন, একজন প্রকৃত বন্ধু তিক্ত সত্য কথা বলে।’

এরআগে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে বলেন, তুরস্ক ইরানে যেকোনো বিদেশী হস্তক্ষেপের বিরোধিতা করে এবং প্রতিবেশী দেশটির শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।

শুক্রবার রয়টার্স বার্তা সংস্থাকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান তার শত্রুদের যেকোনো আক্রমণকে ‘আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে গণ্য করবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন