ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ এএম

পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে দুইজন ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছেন এবং একজন জীবিত রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম)।

মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল এবং সরাসরি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

সাউথকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় নৌযানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে দুইজন ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হন এবং একজন ব্যক্তি বেঁচে যান।

মার্কিন কর্তৃপক্ষ এ ঘটনায় নিহত ও জীবিত ব্যক্তিদের পরিচয় কিংবা নৌযানটির গন্তব্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচার দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: আনাদোলু

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন