ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কয়েক বছর ধরে হ্যাক করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফোন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

কয়েক বছর ধরে হ্যাক করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফোন

যুক্তরাজ্যের একাধিক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীদের মোবাইল ফোন হ্যাক করেছে চীন। এক প্রতিবেদনে এ দাবি করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীনা রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা কয়েক বছর ধরে ডাউনিং স্ট্রিটের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ফোনে অনুপ্রবেশ করেছে।

বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। ঠিক এমন সময়েই স্পর্শকাতর ঘটনার বিষয়টি সামনে আসলো। ২০১৮ সালের পর এটিই কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর হবে।

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে পরিচালিত এই সাইবার অভিযানে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রাস ও ঋষি সুনাকের ঘনিষ্ঠ সহকারীরা লক্ষ্যবস্তু ছিলেন। অভিযানের কোডনেম ছিল ‘সল্ট টাইফুন’।

যদিও সরাসরি প্রধানমন্ত্রীরা নিজেরা আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রতিবেদনে বলা হয়েছে, ই সাইবার হামলা ডাউনিং স্ট্রিটের একেবারে কেন্দ্র পর্যন্ত পৌঁছেছিল।

এদিকে গত বছরের নভেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ সংসদে একটি গুপ্তচরবৃত্তি সতর্কবার্তা জারি করে, যেখানে চীনের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতার হুমকির কথা উল্লেখ করা হয়। এই অভিযোগের বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে গত মাসে যুক্তরাজ্য সরকার চীনে অবস্থিত দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অভিযোগ ছিল, এসব প্রতিষ্ঠান যুক্তরাজ্য ও তার মিত্রদের বিরুদ্ধে বেপরোয়া ও নির্বিচার সাইবার হামলা চালিয়েছে।

এর প্রেক্ষিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীন আইন অনুযায়ী হ্যাকিং কার্যক্রমের বিরোধিতা করে এবং একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেয়।

সূত্র: আনাদোলু

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন