ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান, নেপথ্যে কী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান, নেপথ্যে কী

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে সামরিক মহড়া চালাতে হরমুজ প্রণালী বরাবর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। ‘লাইভ-ফায়ার’ মহড়া চালাতে আকাশসীমা ব্যবহারের বিষয়ে একটি নোটিশ জারি করেছে দেশটি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মঙ্গলবার প্রকাশিত নোটিশে বলা হয়, সামরিক মহড়ার অংশ হিসেবে হরমুজ প্রণালীর আশেপাশে ‘লাইভ-ফায়ার’ পরিচালিত হবে। এতে বলা হয়, আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারি পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের একটি বৃত্তাকার এলাকার মধ্যে এই মহড়া পরিচালিত হবে। এতে আরো বলা হয়, স্থল স্তর থেকে ২৫ হাজার ফুট পর্যন্ত নির্ধারিত এলাকার আকাশসীমা ব্যবহার সীমিত থাকবে এবং মহড়ার সময়কালে বিপজ্জনক বলে বিবেচিত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তেহরানের সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে সামরিক পদক্ষেপসহ সকল বিকল্প টেবিলে রয়েছে। বিপরীতে ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে মার্কিন যেকোনো আক্রমণের জবাব ‘দ্রুত এবং ব্যাপক’ হবে। হরমুজ প্রণালী একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ, যার মধ্য দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ যায়।

তেহরান জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানে হামলা চালানো হয়, তাহলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। মঙ্গলবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন কমান্ডার এ সতর্কতা দেন।

আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘প্রতিবেশী দেশগুলো আমাদের বন্ধু, কিন্তু যদি তাদের মাটি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন