ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কাছে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী অনেক দুর্বল: কড়া হুঁশিয়ারি সেনাবাহিনীর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কাছে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী অনেক দুর্বল: কড়া হুঁশিয়ারি সেনাবাহিনীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হামলার হুঁশিয়ারির প্রেক্ষাপটে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত বুধবার ইরানি সেনাবাহিনী সতর্ক করেছে যে নতুন যেকোনো ধরনের হামলার তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়া হবে। সম্ভাব্য দৃশ্যপটের আলোকে সামরিক বাহিনীর পরিকল্পনা এবং নির্দেশ যথাস্থানে রয়েছে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়ার বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, শত্রুপক্ষ যদি নতুন করে কোনো বোকামি পদক্ষেপ নেয় এবং আবার ভুল হিসাবে পরে তাহলে আমরা তাৎক্ষণিক জবাব দেবো।

তিনি সতর্ক করে বলেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কাছে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী অনেক দুর্বল।

এদিকে কড়া হুঁশিয়ারবার্তা ও ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের নেতৃত্ব ও দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার কথা ভাবছেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিশ্বাস ট্রাম্প চূড়ান্তভাবে ইরানের সরকার পরিবর্তনে কাজ করবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন