ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অ্যারিয়েল সেইডম্যান কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন। যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শিষ্টচার ভঙ্গের মধ্যে রয়েছে— প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ইসরায়েল সরকারের সরকারি সামাজিক যোগযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিষেদাগার করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের ব্যাপারে অবহিত না করা।

প্রেটোরিয়াতে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল। এখন ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করেছে দেশটি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন