ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় যে বার্তা মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম

প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় যে বার্তা মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য

প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় যে বার্তা মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য

প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় যে বার্তা মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য

আন্তর্জাতিক ডেস্ক : পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা দিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, এ ধরনের অনিয়মে জড়িত বিদেশি নাগরিকের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি, যাদের মধ্যে অনেক বাংলাদেশিও আছেন।

এ অবস্থায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তার সরকার। 

শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বার্তা দিয়েছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক ভিসা আইন ভেঙেছেন। ২০২৫ সালে দেশজুড়ে অভিযান চালিয়ে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

ফাহমি ফাজিল জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যারা পর্যটক বা সামাজিক ভিসায় মালয়েশিয়ায় এসে পরে অবৈধভাবে কাজে জড়াচ্ছেন, তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভিসা সহজ করার সুযোগ নিয়ে যারা আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বলা হয়েছে।

মালয়েশিয়া সরকার বলছে, অনেক বিদেশি পর্যটন ভিসায় মালয়েশিয়ায় ঢুকে গোপনে চাকরি করছেন, যা দেশটির অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। এই পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন