ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ কেন ৩০ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম? সামনে কী আরও কমবে? যা জানা গেল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম

হঠাৎ কেন ৩০ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম? সামনে কী আরও কমবে? যা জানা গেল

হঠাৎ কেন ৩০ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম? সামনে কী আরও কমবে? যা জানা গেল

হঠাৎ কেন ৩০ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম? সামনে কী আরও কমবে? যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে লাফিয়ে বাড়তে থাকা স্বর্ণের দাম দেশের বাজারে দুই দিনের মধ্যে দুই দফা কমানো হয়েছে। সবশেষ টানা ২ দফায় এই ধাতুর দাম কমানো হয়েছে মোট ৩০ হাজার ৩৮৪ টাকা।

সবশেষ শনিবার (৩১ জানুয়ারি) সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।

 নতুন এই দাম আজ শনিবার ১০টা ১৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে বলেও জানায় বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে।
 
এর আগে ৩০ জানুয়ারি সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছিল, স্বর্ণের ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়েছে সংগঠনটি।
 
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৯০ ডলারে নেমে এসেছে; যা গতকাল ৫ হাজার ২০০ ডলারে ছিল। আগের দিন বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
 
 দেশের বাজারে নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
 
সোনার দামের সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন