ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল ‘ব্ল্যাঙ্ক চেক’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করতে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছিল ‘ব্ল্যাঙ্ক চেক’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতা দমনে নিরাপত্তা বাহিনীকে প্রায় সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণ ও ‘ব্ল্যাঙ্ক চেক’ দেওয়া হয়েছিলো বলে দাবি করেছেন দেশটির সিনিয়র এক সরকারি কর্মকর্তা।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীকে দেওয়া এমন ক্ষমতার উদ্দেশ্য ছিলো বিক্ষোভকারীদের মধ্যে ভয় সৃষ্টি করে সহিংসতা প্রতিহত করা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিনিয়র কর্মকর্তা দাবি করেন, সহিংসতা বন্ধে নিরাপত্তা বাহিনীকে দেওয়া নির্দেশে কোনো ধরনের পার্থক্য রাখা হয়নি। বিশেষ করে, সাধারণ নাগরিক থেকে শুরু করে বিক্ষোভকারী বা অন্য কেউ; সবার ওপর নিরাপত্তা বাহিনীকে হামলা করার অনুমতি দেওয়া হয়েছিলো।

ইরানে সরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় ৩,০০০ বলা হলেও, ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ নথি এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদনে ৩৬ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়। এই হত্যাযজ্ঞের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই।

প্রতিবেদনে দাবি করা হয়, বিক্ষোভে ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), বাসিজ মিলিশিয়া এবং কুদস ফোর্স‑সংযুক্ত ইউনিটগুলো বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীসহ দমন অভিযান চালায়। প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীদের সদস্যদের বেশিরভাগই এসেছে চেচনিয়া, ইরাক, পাকিস্তান এবং সুদান থেকে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন