লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি দক্ষিণ-পশ্চিম লিবিয়ার আল-হামাদাহ এলাকায় একটি সশস্ত্র সংঘর্ষে নিহত হয়েছেন বলে মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সাইফ আল-ইসলামের উপদেষ্টা ও তার রাজনৈতিক দলের প্রধান আব্দুল্লাহ ওসমান ফেসবুকে একটি পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেন, তবে ঘটনার সময় বা পরিস্থিতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি।
সৌদি মালিকানাধীন আল আরাবিয়া জানায়, সাইফ আল-ইসলাম তার বাগানে চারজন হামলাকারীর গুলিতে নিহত হন; গুলি চালানোর পর হামলাকারীরা পালিয়ে যায়। তবে এই প্রতিবেদনগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
লিবিয়ার সাবেক নেতার দ্বিতীয় পুত্র সাইফ আল-ইসলাম ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে তার পিতার শাসন পতনের পরও একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সক্রিয় ছিলেন।
সূত্র : জিংহুয়া নিউজ





