ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

মোহাম্মদ মুইজ্জু তার বার্তায় জানান, তিনি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের অংশীদারত্ব আগামী বছরগুলোতে নতুন সুযোগ সৃষ্টি করার পাশাপাশি আরও শক্তিশালী হবে।

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন