ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জরুরি বৈঠকে বসেছেন মোদি, উপস্থিত ৩ বাহিনীর প্রধান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:৪৩ পিএম

জরুরি বৈঠকে বসেছেন মোদি, উপস্থিত ৩ বাহিনীর প্রধান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১২ মে) দুপুরে দেশটির শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। রাজধানী নয়াদিল্লিতে তার সরকারি বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি ভারতের শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে।

বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নিজেই। এতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা — সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।

এছাড়াও বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী, আইবি প্রধান তপন ডেকা এবং র এর প্রধান রবি সিনহা।

জানা গেছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেই প্রেক্ষিতে দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর সামরিক দপ্তরের কর্মকর্তারা শান্তিপূর্ণ সমাধানের দিকেই অগ্রসর হচ্ছেন, মোদির ডাকা এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সীমান্ত পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে এই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন