ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ পাল্টে গেল জ্বালানি তেলের বাজার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ এএম

হঠাৎ পাল্টে গেল জ্বালানি তেলের বাজার

হঠাৎ পাল্টে গেল জ্বালানি তেলের বাজার

হঠাৎ পাল্টে গেল জ্বালানি তেলের বাজার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টা ১৮ মিনিটে ব্রেন্ট ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭১ দশমিক ৪৮ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে।

এ বিষয়ে স্যাক্সো ব্যাংক এর বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। তার মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ আবারও সম্ভাব্য সংঘাতের ঝুঁকিতে পড়েছে।
বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এই প্রণালী ইরানের নিকটবর্তী হওয়ায় যেকোনো অস্থিরতা বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে দেশটি মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য প্রণালীটি বন্ধ রেখেছিল। জলপথটি পুনরায় পুরোপুরি চালু হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। 

এদিকে, বৃহস্পতিবার যৌথ সামরিক মহড়া পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন