ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর নির্দেশে আফগানিস্তানে অভিযান অব্যাহত আছে, জানাল পাকিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে আফগানিস্তানে অভিযান অব্যাহত আছে, জানাল পাকিস্তান

গতকাল রাতে আফগান সেনাদের অতর্কিত হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশে বিমান হামলা চালিয়ে পাক বিমানবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো অব্যাহত আছে।

পাকিস্তানের এমন ঘোষণার মধ্যে আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিত্রাত যদি পাকিস্তান সামনে আরও হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং জোরালো জবাব দেওয়া হবে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পাকিস্তানের সেনা রয়েছে ৬ লাখ ৬০ হাজার। অপরদিকে আফগানিস্তানের সেনা আছে ১ লাখ ৭২ হাজার। পাকিস্তানের রয়েছে অন্তত ছয় হাজার সাঁজোয়া যান। এর পাশাপাশি আছে ৪ হাজার ৬০০ কামান।

অপরদিকে আফগানিস্তানের কিছু সংখ্যক সাঁজোয়া যান আছে। যেগুলোর বেশিরভাগ আবার পুরোনো সোভিয়েত আমলের। তবে তাদের ঠিক কতগুলো সাজোঁয়া যান আছে সেটি নিশ্চিত নয়।

আকাশ শক্তি

পাকিস্তানের আছে ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টি হেলিকপ্টার। অপরদিকে আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই।

কিন্তু তাদের কাছে আছে কিছু পুরোনো বিমান ও হেলিকপ্টার। এগুলো কতটা সক্রিয় আছে সেটি অস্পষ্ট।

পারমাণবিক শক্তি

পাকিস্তান একটি পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ। তাদের কাছে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড বা অস্ত্র আছে। অপরদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই।

সূত্র: আলজাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন