ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুরো ইরানের ভাগ্য এখন যে তিন নেতার কাঁধে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম

পুরো ইরানের ভাগ্য এখন যে তিন নেতার কাঁধে

পুরো ইরানের ভাগ্য এখন যে তিন নেতার কাঁধে

পুরো ইরানের ভাগ্য এখন যে তিন নেতার কাঁধে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা’র বরাতে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতার প্রয়ানের পর বিশেষ এই পরিস্থিতিতে নেতৃত্ব প্রদানের জন্য তিন সদস্যের সমন্বয়ে একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে।

এই পরিষদে থাকছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মোহসেনী এবং অভিভাবক পরিষদের একজন প্রতিনিধি। ইরানের সংবিধান অনুযায়ী, বিশেষজ্ঞ পরিষদ নতুন একজন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত এই পরিষদ সাময়িকভাবে দেশের শীর্ষ পদের যাবতীয় দায়িত্ব পালন করবে।

এই ঘোষণার মাধ্যমে ইরানের রাজনৈতিক কাঠামোতে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। নতুন এই নেতৃত্ব পরিষদের হাতেই এখন দেশের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত থাকবে। এই সংকটকালীন মুহূর্তে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের গুরুদায়িত্ব এখন এই তিন সদস্যের ওপর। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন