ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের হামলায় জেরুজালেমে আহত ৩, জরুরি চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৫:০০ এএম

ইরানের হামলায় জেরুজালেমে আহত ৩, জরুরি চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ

দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরাজালেমে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে তিনজন আহত হয়েছেন। জেরুজালেম এলাকার একটি রাস্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সোমবার (২ মার্চ) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা ও দুর্যোগ এবং ব্লাড ব্যাঙ্ক পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে- আহত তিনজনের মধ্যে একজন ৪৬ বছর বয়সী ব্যক্তি রয়েছেন, তিনি মাঝারি ধরনের আহত হয়েছেন এবং বাকি দু’জন হালকা আঘাত পেয়েছেন।

ইসরায়েলের এ সংস্থাটি আরও জানিয়েছে, ইরানের এই হামলার কারণে তারা তীব্র উদ্বেগে ভুগছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল, ধর্মঘটে ছয়জন আহত হয়েছেন।

এদিকে এদিন রাতে আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা বলার পর পশ্চিম জেরাজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এমনকি বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়ে বলেছে, হুমকি প্রতিহত করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনার হামলা চালাচ্ছে ইরান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন