ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লাখ লাখ ইরানি আমার নাম ধরে ডাকছে, অন্তর্বর্তীকালীন নেতা হতে প্রস্তুত রেজা পাহলভি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম

লাখ লাখ ইরানি আমার নাম ধরে ডাকছে, অন্তর্বর্তীকালীন নেতা হতে প্রস্তুত রেজা পাহলভি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুতে ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি স্বাগত জানিয়ে একে একটি ‘উপশম’ হিসেবে বর্ণনা করেছেন।

তার ধারণা, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে ইরানের বর্তমান শাসনের পতন হবে। ১৯৮৯ সালের বিপ্লব ইরানে তার বাবার রাজতন্ত্রকে উৎখাত করে। সেইসময় তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন।

তার বাবার শাসনকে উৎখাতকালীন সময় থেকেই ইরানের বাইরে বসবাস করছেন রেজা পাহলভি। তবে খামেনির মৃত্যুর পর ইরানে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন তিন।

ইসরায়েল-উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা ইসরায়েল-উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা
বিশ্বজুড়ে বহু ইরানি এখন রেজা পাহলভির ছবি নিয়ে ঘুরছেন মিছিলে। তাকে দেশে ফেরার আহ্বান জানাচ্ছেন এবং ইরানের হাল ধরতে বলছেন।

সিবিএসকে এক সাক্ষাৎকারে রেজা পাহলভি বলেন, লাখ লাখ ইরানি আমার নাম ধরে ঢাকছেন। জীবনের প্রতিটা বছরই ইরান আমার মনে ছিল।

তার মতে, ইরানের জনগণ তাকে একজন অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মনে করে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন