ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ ঘোষণা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ ঘোষণা

ইরানের বুশেহর শহরে অবস্থিত দেশটির একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম স্থগিত রেখেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’।

ইন্টারফ্যাক্স নিউজ জানিয়েছে, রোসাটম প্রধান আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, চলমান সংঘাতের কারণে মস্কো নির্মিত এই পরমাণু কেন্দ্রটি হুমকির মুখে রয়েছে। সেখানে কর্মরত ৬০০ জনেরও বেশি রুশ কর্মী এখন পর্যায়ক্রমে ইরান ছাড়ছেন।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পরপরই বুশেহর কেন্দ্র থেকে প্রায় ১০০ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে ক্রমবর্ধমান উত্তজনা ও সম্ভাব্য বড় হামলার আশঙ্কায় কেন্দ্রটির সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন