ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে কিছু বললেই ‘শত্রু’ হিসেবে গণ্য: ইরানের প্রধান বিচারপতি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে কিছু বললেই ‘শত্রু’ হিসেবে গণ্য: ইরানের প্রধান বিচারপতি

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইনী মোহসেনী এজেই জনগণকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের সমর্থনসূচক বক্তব্য বা কার্যকলাপ করা যাবে না। এমনটা করলে সেও ইরানের শত্রু হিসেবে বিবেচিত হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমরা ঘোষণা করেছি যে, যারা কোনোভাবে শত্রুর সহযোগিতা করবে, তাদেরও শত্রু হিসেবেই গণ্য করা হবে। অস্থিরতার সময় যেমন বলা হয়েছিল, দাঙ্গা-সংক্রান্ত মামলাগুলো অগ্রাধিকার পাবে।’

তিনি আরও বলেন, ‘যারা আমেরিকা ও জায়নিস্ট শাসনের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু বলে বা করে, তারা শত্রুপক্ষের লোক এবং যুদ্ধকালীন সময়ে তাদের বিরুদ্ধে বিপ্লবী ও ইসলামি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ই ইরানের জনগণকে তাদের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি সম্ভবত ইরানিদের জন্য প্রজন্মের মধ্যে তাদের নেতা পরিবর্তনের একমাত্র সুযোগ।

চলতি বছরের শুরুতে দেশব্যাপী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হন। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি ব্যবহৃত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন