ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের হামলার মুখে থাকা উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দিবে ইতালি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৬:১২ পিএম

ইরানের হামলার মুখে থাকা উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দিবে ইতালি

ইরানের হামলার মুখে থাকা উপসাগরীয় দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে ইতালি— এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, একটি ইতালীয় রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোকে সহায়তা পাঠাতে চায়, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু এজন্য নয় যে তারা আমাদের বন্ধুপ্রতিম দেশ, বরং তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো— এই অঞ্চলে হাজার হাজার ইতালীয় নাগরিক বসবাস করেন এবং প্রায় দুই হাজার ইতালীয় সেনা সেখানে মোতায়েন রয়েছে। তাদের আমরা রক্ষা করতে চাই এবং আমাদের তা করতেই হবে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন