ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১১:২৫ পিএম

আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ: ট্রাম্প

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ইরানে একটি অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকেও হত্যা করেছে। এবার নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর পরবর্তী নেতা নির্বাচনে তাকে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়া উচিত বলে তিনি বিশ্বাস করেন।

ট্রাম্প বলেন, মার্কিন সম্পৃক্ততা ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল ‘সময় নষ্ট’ করছে। তিনি স্বীকার করেছেন যে, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ব্যাপকভাবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প জানান, তিনি এই নেতা নির্বাচন প্রক্রিয়ার ফলাফল মেনে নেবেন না।

ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে একজন গুরুত্বহীন ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত হতে হবে।’ তিনি বলেন, আগের নেতৃত্বের নীতি অনুসরণ করবেন এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি প্রত্যাখ্যান করবেন।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমনটা করলে ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। তিনি বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নন। আমরা এমন কাউকে চাই যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।’

সূত্র: আলজাজিরা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন