ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে অংশ নেব আমরা: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০১:৪২ এএম

ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে অংশ নেব আমরা: ট্রাম্প

ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্র অংশ নেবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ইরানকে যিনি সামনে নেতৃত্ব দেবেন, ইরানের সঙ্গে আমরাও সেই ব্যক্তিকে (নেতা) নির্বাচন করব।”

“আমাদেরই নতুন নেতাকে নির্বাচন করতে হবে। অনেকটা ভেনেজুয়েলার মতো। যেখানে এখন একজন বেশ অসাধারণ নেতা দেশ চালাচ্ছেন।” গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। ওই সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর থেকে যুক্তরাষ্ট্রেই আছেন তিনি।

রদ্রিগেজকে ধরে আনার পর ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হন। তিনি মাদুরো সরকারের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

সূত্র: রয়টার্স

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন