ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জরুরি ভিত্তিতে ইসরায়েল ও জর্ডানকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১১:০১ এএম

জরুরি ভিত্তিতে ইসরায়েল ও জর্ডানকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও সামরিক সহায়তার একটি সম্ভাব্য চুক্তি অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘একটি জরুরি পরিস্থিতি বিদ্যমান, যা ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে এই অস্ত্র বিক্রি সম্পন্ন করা প্রয়োজন বলে মনে করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রস্তাবিত এই অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে সহায়তা করবে। কারণ এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সহায়তা করবে।’

এই জরুরি প্যাকেজের মধ্যে রয়েছে বিএলইউ-১১০এ/বি বোমা, পাশাপাশি লজিস্টিকস ও সহায়ক সেবা।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডানের কাছে ২৮০ মিলিয়ন ডলার মূল্যের রাডার এবং সম্পর্কিত অন্যান্য সামগ্রি বিক্রির আরেকটি চুক্তির কথাও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে এর মিত্রদেশগুলোর অস্ত্র সংকটে পড়েছে। অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক করে তাদের উৎপাদনের গতি বাড়ানোর ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা আঘাত হেনেছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

সূত্র: হারেৎজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন