ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে আবারও ভূমিকম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

ইরানে আবারও ভূমিকম্প

ইরানে আবারও ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলার সপ্তম দিনে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ইরানের বন্দর আব্বাসের ৭৪ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

এদিকে ইরানের বিরুদ্ধে ইসরাইলের ও যুক্তরাষ্ট্রের  হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।
 
ট্রাম্প বলেন, ইরানের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী আর নেতৃত্ব কিছুই আর নেই। সূত্র: খালিজ টাইমস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন