ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:৩৮ পিএম

জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে পাল্টা প্রতিশোধ নেয়া হবে বলে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির একজন মুখপাত্র প্রতিশোধের এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জ্বালানি অবকাঠামোতে আক্রমণ থামানো না হলে প্রতিশোধ নেয়া হবে। খবর আল জাজিরার

রোববার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির ওই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক মানুষ এবং জ্বালানি ও তেল-গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে আইআরজিসি এখন পর্যন্ত এ ধরনের পদক্ষেপ থেকে বিরত রয়েছে বলেও দাবি করেন তিনি।

উপসাগরীয় দেশগুলোকে আহ্বান জানিয়ে তিনি জানান, তারা যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এ ধরনের হামলা বন্ধ করতে বলে। অন্যথায় অঞ্চলজুড়ে একই ধরনের পদক্ষেপ নেয়া হতে পারে। ওই মুখপাত্র আরও বলেন, ‘যদি ব্যারেলপ্রতি তেলের দাম ২০০ ডলারের বেশি সহ্য করতে পারেন, তবে এই খেলা চালিয়ে যান।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন