ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন তেহরানে উদযাপনে হাজারো মানুষ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন তেহরানে উদযাপনে হাজারো মানুষ

ইরানে সরকার সমর্থকেরা দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগ উদযাপন করতে তেহরানের রাস্তায় নেমেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, এক জনসমাবেশে মোজতবা খামেনি ও তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে হেঁটে যাচ্ছে জনগণ। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

আরেকটি ছবিতে দেখা যায়, একজন ব্যক্তি এমন একটি প্ল্যাকার্ড ধরে আছেন, যা দেখে মনে হচ্ছে আলী খামেনি তার ছেলের হাতে পতাকা তুলে দিচ্ছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ সকালে তেহরানের একটি কেন্দ্রীয় চত্বরে হাজারো মানুষ জড়ো হয়ে নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

সেখানে অনেকে প্রকাশ্যে মোজতবা খামেনির নিয়োগকে উদযাপন করলেও অনেকে আবার বিবিসি পার্সিয়ানকে বলেছেন, তিনি “তার বাবার চেয়েও খারাপ” এবং “তার পরিণতিও যেন তার বাবার মতোই হয়”, এমনটাও অনেকে আশা করেছেন।

তবে এখানে উল্লেখ্য, বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকেই ইরান ভিসা দেয় না। ফলে সাংবাদিকদের জন্য সেখান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা বেশ কঠিন। বিশেষ করে, বিবিসি পার্সিয়ানের সাথে ইরানিসহ বিশ্বের প্রায় ২৪ মিলিয়ন মানুষ যুক্ত থাকলেও ইরানি কর্তৃপক্ষ এটির সম্প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন