ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘হতাশায় মোদি’ নিতে পারেন বেপরোয়া সিদ্ধান্ত, সতর্ক পাকিস্তান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০১:০০ পিএম

‘হতাশায় মোদি’ নিতে পারেন বেপরোয়া সিদ্ধান্ত, সতর্ক পাকিস্তান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক চাপে পড়ে হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, মোদি বর্তমানে রাজনৈতিকভাবে সংকটে রয়েছেন এবং এই চাপ থেকে বের হতে গিয়ে বিপজ্জনক পদক্ষেপ নিতে পারেন। তবে পাকিস্তান এমন পরিস্থিতিতে উপযুক্ত ও কঠোর জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খাজা আসিফের মতে, মোদির এমন কোনো পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিকভাবে সমর্থন নাও পেতে পারে। এমনকি ভারতের দীর্ঘদিনের মিত্ররাও এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ডে তার পাশে না-ও থাকতে পারেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান নিজ উদ্যোগে যুদ্ধবিরতিতে যায়নি; বরং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিত্র দেশের সহায়তায় এবং কূটনৈতিক আলোচনার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার ভাষায়, ‘আমরা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং ৭৭টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছি।’ সাইবার যুদ্ধেও পাকিস্তান এগিয়ে ছিল বলে দাবি করেন তিনি। তার মতে, ভারতের ডিজিটাল অবকাঠামো অকার্যকর করে দেওয়া সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে একটি ভয়াবহ হামলায় ২৬ জন প্রাণ হারান। এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। তবে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৎপরতায়, অবশেষে ১০ মে উভয় পক্ষ একটি অস্ত্রবিরতির চুক্তিতে পৌঁছায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন