ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার নতুন নেতার সমর্থনে ইরানে ব্যাপক মিছিল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

এবার নতুন নেতার সমর্থনে ইরানে ব্যাপক মিছিল

এবার নতুন নেতার সমর্থনে ইরানে ব্যাপক মিছিল

এবার নতুন নেতার সমর্থনে ইরানে ব্যাপক মিছিল

আন্তর্জাতিক ডেস্ক : গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে শূন্যতা বিরাজ করছিল। ১০দিনের মাথায় নতুন নেতা পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র।  

খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নতুন কাণ্ডারি ঘোষণা করেছে দেশটির পণ্ডিতদের পরিষদ।

এতে ইরানের সরকার, প্রশাসনসহ সব স্তরে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলাদাভাবে মোজতবাকে স্বাগত জানাচ্ছে বিভিন্ন বাহিনী ও বিভাগের কর্মকর্তারা। বাদ যাচ্ছেন না সাধারণ নাগরিকরা।

যুদ্ধের কঠিন পরিস্থিতির কারণে সরাসরি নতুন নেতার সঙ্গে দেখা করতে না পারলেও আজ সোমবার (৯ মার্চ) রাজধানী তেহরানে জড়ো হয়ে মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানিরা। তারা নিহত খামেনি ও নতুন নেতার ছবি হাতে মিছিলে শরিক হন এবং শাসকদের প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। তার সঙ্গে স্ত্রী, মেয়ে, নাতনিসহ পরিবারের বেশ কয়েক সদস্য আহত হয়েছিলেন। তাদের মধ্যে আলী খামেনির স্ত্রী, মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে। তবে বেঁচে যান মোজতবা খামেনি। সূত্র: আলজাজিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন