ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুয়েতে ফের হামলা চালাল ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:২২ এএম

কুয়েতে ফের হামলা চালাল ইরান

সৌদি আরব, বাহরাইন ও কাতারের পর কুয়েতে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া মিসাইল ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করছে।

সেনাবাহিনী সাধারণ মানুষকে কঠোরভাবে নিরাপত্তা বিষয়ক নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে। তারা বলেছে, যদি কেউ কোনো বিস্ফোরণের শব্দ পান এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। তাদের দাবি, এগুলো আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আটকানো মিসাইল বা ড্রোন বিস্ফোরণের শব্দ।

কুয়েতে যুদ্ধের শুরুতেই ব্যাপক হামলা চালায় ইরান। দেশটির একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে একজনের অঙ্গচ্ছেদ করতে হয়েছে।

 

সূত্র: আলজাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন