ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে, বিশ্বের জন্য ভালো কাজ করেছি: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ এএম

ইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে, বিশ্বের জন্য ভালো কাজ করেছি: ট্রাম্প

ইরানে হামলার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।

তিনি আরও দাবি করেন, যদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা না করত তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরি করে প্রথমে এটি ইসরায়েলে ছুড়ত। এরপর টার্গেট করত মধ্যপ্রাচ্যকে। আর এমন পারমাণবিক হামলা হলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিত। যেখানে কোনো কিছুই অক্ষত থাকত না।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সবাই নিহত হয়েছেন। যারা নতুন নেতা হয়েছেন তাদের তারা চেনেন না। ট্রাম্প বলেন, “আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কাদের সঙ্গে (ইরানের নেতা) কথা বলছি। কারণ আমরা কখনো তাদের ব্যাপারে শুনিনি।”

এছাড়া ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নয় বিশ্বের জন্য ভালো কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন