ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাঈদ জালিলিকে নিরাপত্তা প্রধান হিসেবে বিবেচনা করছে ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম

সাঈদ জালিলিকে নিরাপত্তা প্রধান হিসেবে বিবেচনা করছে ইরান

আলি লারিজানির হত্যাকাণ্ডের পর ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক শীর্ষ কর্মকর্তা সাঈদ জালিলিকে বিবেচনা করছে তেহরান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সূত্র জানিয়েছে, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যাকাণ্ডের পর কর্তৃপক্ষ তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাঈদ জালিলিকে বিবেচনা করছে।

সূত্র আরও জানায়, সাঈদ জালিলিকে কূটনীতি ও রাজনীতিতে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন একজন কট্টরপন্থি ইরানি ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়।

সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি ও বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলায়মানির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত হন তারা।

হামলার পর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের একেবারে কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে চার ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির দাবি, এতে হতাহত হয়েছে দুই শতাধিক ইসরায়েলি। সূত্র: সিএনএন, জিও নিউজ

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন