ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুঞ্জনের অবসান, ভিডিও বার্তায় প্রকাশ্যে নেতানিয়াহু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

গুঞ্জনের অবসান, ভিডিও বার্তায় প্রকাশ্যে নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে গুঞ্জনের অবসান ঘটিয়ে ভিডিও বার্তায় প্রকাশ্যে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে ইরানি গণমাধ্যমে নেতানিয়াহু নিহত বা আহত হতে পারেন—এমন খবর প্রকাশের পর তার অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরি হয়। নতুন কোনো ভিডিও প্রকাশ না হওয়া, বাসভবনের নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সফর স্থগিত হওয়াকে ঘিরেই এ গুঞ্জন ছড়ায়।

তবে সাম্প্রতিক এক ভিডিওতে নেতানিয়াহুকে ইসরায়েলের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় ইরানের দুই শীর্ষ নেতাকে ‘নির্মূল’ করা হয়েছে।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ স্টাফ, মোসাদের প্রধান ও বিমান বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে আছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিমানগুলো বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের ওপর আঘাত হানছে।’ একই সঙ্গে তিনি নওরোজ উপলক্ষে শুভেচ্ছাও জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন