ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:২৫ এএম

জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে জরুরি বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকের মূল লক্ষ্য হলো শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক পরামর্শ ও সমন্বয় আরও জোরদার করা। মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। উপসাগরীয় দেশ, ইসরায়েল এবং এ অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে এমন হামলা

এতে করে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গভীর নিরাপত্তা সংকটে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের হামলার কারণে দুবাই ও দোহাসহ গুরুত্বপূর্ণ উপসাগরীয় বিমানবন্দরগুলো একাধিকবার বন্ধ রাখতে হয়েছে। ফলে বাণিজ্য, ভ্রমণ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটেছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন