ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেশটির ‘কিপার অব দ্য গ্রেট সিল অব দ্য কিংস’ তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন।

রয়্যাল সিলের এক বিবৃতিতে বলা হয়, দেশটির শাসক পরিষদ এবং রাজা (ইয়াং ডি পারতুয়ান আগাং) সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইসলামিক জ্যোতির্বিজ্ঞান এবং রুকিয়া (চাঁদ দেখা) ও হিসাব (গণনা) এই দুই পদ্ধতির সমন্বয়ে ঈদের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

প্রতি বছর মালয়েশিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। জাতীয় রেডিও এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা দেশের মানুষকে এই ঘোষণা জানানো হয়।

শনিবার ঈদের নামাজ আদায় এবং সামাজিক উৎসবের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেবেন মালয়েশিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন