ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, মিলল ছয়জনের মরদেহ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:১২ পিএম

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, মিলল ছয়জনের মরদেহ

কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এখনো একজন নিখোঁজ আছেন। তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

রোববার (২২ মার্চ) এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ আপডেটে তারা বলেছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে। ওই হেলিকপ্টারে সাতজন ছিলেন বলেও উল্লেখ করেছে কাতারের মন্ত্রণালয়।

কাতার জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি তাদের জলসীমার ভেতর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি ‘রুটিন কাজ’ করছিল।

সূত্র: আলজাজিরা

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন