ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানবতার একটি ‘কলঙ্ক’: পোপ লিও

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৮:১৭ পিএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানবতার একটি ‘কলঙ্ক’: পোপ লিও

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক প্রার্থনায় পোপ লিও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে মানবজাতির জন্য ‘কলঙ্কজনক’ বলে উল্লেখ করেছেন। এ তথ্য জানিয়েছে ভ্যাটিকানের সরকারি সংবাদমাধ্যম ভ্যাটিক্যান নিউজ।

রোববার (২২ মার্চ) পোপ লিও উপস্থিত জনতাকে আহ্বান জানিয়ে বলেন, শত্রুতা যেন বন্ধ হয়ে যায় এবং আন্তরিক সংলাপ ও প্রতিটি মানুষের মর্যাদার প্রতি সম্মানের ভিত্তিতে শান্তির পথ যেন খুলে যায়।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ বলেন, এত মানুষের কষ্টের সামনে আমরা নীরব থাকতে পারি না; এসব সংঘাতে নিরীহ মানুষই সবচেয়ে বেশি ভুক্তভোগী।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহে প্রবেশ করার প্রেক্ষাপটে এবং অঞ্চলজুড়ে মৃতের সংখ্যা বাড়তে থাকায় পোপের এই মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন