ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান রাশিয়ার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০১:১০ এএম

মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান রাশিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, লাভরভ দ্রুত সংঘাত বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে এগোনোর ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন তিনি।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানান।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই সংঘাত আরও বিস্তৃত হয়ে ক্যাস্পিয়ান সাগর অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন