ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান-কাজাখস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যুদ্ধ বন্ধের আহ্বান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৪:১৬ এএম

ইরান-কাজাখস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যুদ্ধ বন্ধের আহ্বান

ইরান ও কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে কথা হয়েছে, যেখানে ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় কাজাখস্তানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের আহ্বাস জানানো হয়। খবর আলজাজিরার।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগিচি এবং কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েরমেক কোশেরবায়েভের মধ্যে এই ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

আলোচনায় কাজাখ পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনরুদ্ধারে কাজাখস্তান ভূমিকা রাখতে প্রস্তুত।

অন্যদিকে, আরাগচি অভিযোগ করেন, আনজালি বন্দরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, এই ঘটনায় উপকূলবর্তী দেশগুলোর ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিক্রিয়া জানানো জরুরি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন