ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে স্কুলে মার্কিন হামলা: দ্রুত তদন্ত শেষ ও রিপোর্ট প্রকাশের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

ইরানে স্কুলে মার্কিন হামলা: দ্রুত তদন্ত শেষ ও রিপোর্ট প্রকাশের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ মার্কিন বিমান হামলার ঘটনায় তদন্ত দ্রুত শেষ করে তা জনসমক্ষে প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।

জেনেভায় মানবাধিকার পরিষদের অধিবেশনে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত শ্রেণিকক্ষ আর শোকাতুর বাবা-মায়ের ছবিগুলোই বলে দিচ্ছে যে যুদ্ধের চরম মূল্য দিতে হয় সাধারণ নাগরিকদের, যাদের এই সংঘাতের সিদ্ধান্তে কোনো হাত নেই।

গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের ‘শাজারেহ তাইয়্যেবা’ স্কুলে ঘটে যাওয়া এই মর্মান্তিক হামলায় ইরানের সরকারি গণমাধ্যমের তথ্যমতে ১৬৮ জন শিশু এবং ১৪ জন শিক্ষক প্রাণ হারান। সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, একটি নৌঘাঁটির পুরনো তথ্যের ভিত্তিতে ভুলবশত ওই প্রাথমিক বিদ্যালয়ে এই হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

তুর্ক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কেবল তদন্ত করলেই হবে না, বরং এই ভয়াবহ ক্ষয়ক্ষতির বিচার নিশ্চিত করতে হবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে একে একটি ‘কৌশলগত ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন যে, তারা বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন