ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে গণপরিবহন ভাড়া মওকুফ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:১১ পিএম

জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে গণপরিবহন ভাড়া মওকুফ

জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে গণপরিবহন ভাড়া মওকুফ

জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে গণপরিবহন ভাড়া মওকুফ

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধের জের ধরে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া মওকুফ করা হয়েছে। ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্যে অস্থায়ীভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

হরমুজ প্রণালী দিয়ে অঞ্চলের প্রায় ৮০ শতাংশ জ্বালানি পরিবাহিত হয়। ইরান যুদ্ধ শুরুর পর থেকে প্রণালিটিতে তেল পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে অস্ট্রেলিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানির দাম দ্রুত বেড়েছে। যুদ্ধ শুরুর আগে অস্ট্রেলিয়ায় প্রতি লিটার পেট্রোলের দাম ছিল গড়ে ১ দশমিক ৭০ ডলার। বর্তমানে তা কিছু জায়গায় প্রায় আড়াই ডলারে পৌঁছেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ভিক্টোরিয়ায় যাত্রীরা ৩১ মার্চ থেকে এক মাসের জন্য ট্রেন, ট্রাম ও বাসে বিনা ভাড়ায় চলাচল করতে পারবেন। এটি একটি ‘অস্থায়ী ব্যবস্থা’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে বাড়তি পেট্রোল খরচের চাপ কিছুটা কমানো যায়।

অন্যদিকে তাসমানিয়ায় ৩০ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত বাস ও ফেরির ভাড়া মওকুফ করা হয়েছে।

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্টা অ্যালান বলেছেন, বিনামূল্যে গণপরিবহন চালু করায় মানুষ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করতে উৎসাহিত হবে। তিনি বলেন, ‘এটি জীবনযাত্রার ব্যয় কমাতে একটি অস্থায়ী পদক্ষেপ। এটি জ্বালানির খরচের চাপ কমাবে এবং মানুষকে কিছু সঞ্চয় করতে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘এটি সব সমস্যার সমাধান নয়, তবে বর্তমান পরিস্থিতিতে ভিক্টোরিয়াবাসীর জন্য তাৎক্ষণিক সহায়তা দেবে। পাশাপাশি আমরা রাজ্যকে আরও সাশ্রয়ী করতে নতুন সমাধান নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।’

তাসমানিয়ার প্রিমিয়ার জেরেমি রকলিফ জানান, জ্বালানির উচ্চমূল্যের কারণে মানুষ ক্রমেই ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন বেছে নিচ্ছে। গত এক সপ্তাহে যাত্রীসংখ্যা ২০ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, ‘আমরা জানি জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পরিবারের বাজেটে পড়ছে। তাই তাসমানিয়াবাসীদের সুরক্ষায় আমরা শক্ত ও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মানুষ যখন সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছে, তখন আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। এটি রাজ্যের অন্যতম বড় জীবনযাত্রা সহায়ক উদ্যোগ।’

এদিকে সারা অস্ট্রেলিয়ায় আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার কারণে কিছু জ্বালানি স্টেশন খালি হয়ে গেছে। বিশেষ করে দুর্গম অঞ্চলে সংকট বেশি দেখা যাচ্ছে। এ ছাড়া গ্রামীণ সরবরাহ ব্যবস্থা, খনি ও কৃষি খাতে প্রভাব কমাতে দেশটি নিজস্ব মজুত থেকে পেট্রোল ও ডিজেল সরবরাহ শুরু করেছে। সূত্র: স্কাই নিউজ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন