ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গত ৫০ বছরের ভুল নীতির পুনরাবৃত্তি করছেন ‘প্রেসিডেন্ট ট্রাম্প’: মার্কিন কর্মকর্তা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম

গত ৫০ বছরের ভুল নীতির পুনরাবৃত্তি করছেন ‘প্রেসিডেন্ট ট্রাম্প’: মার্কিন কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত পাঁচ দশকে দেশটির পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতে যে ভুলগুলো হয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সাবেক মার্কিন কর্মকর্তা রিচার্ড স্টেঙ্গেল বলেন, ট্রাম্প এসব করছেন ‘অভূতপূর্ব অজ্ঞতা ও দুর্নীতির’ মাধ্যমে।

রাজনীতি ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক স্টেঙ্গেল ওবামা প্রশাসনের সময় আন্ডার সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি টাইম ম্যাগাজিনের সম্পাদকও ছিলেন।

এর আগে, স্টেঙ্গেল আরও বলেন, ট্রাম্পের ‘সত্যের প্রতি কোনো আনুগত্য নেই’। তার ভাষায়, ট্রাম্প যেন একাই সব আলোচনা চালাচ্ছেন—জটিল কূটনৈতিক বিষয়গুলোকে তিনি ‘রিয়েল এস্টেট চুক্তির’ মতো দেখছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন