ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানে মার্কিন সেনা অভিযানে যোগ দিতে চায় না ইসরাইল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ এএম

ইরানে মার্কিন সেনা অভিযানে যোগ দিতে চায় না ইসরাইল

ইরানে যুক্তরাষ্ট্রের কোনো স্থল অভিযানে ইসরাইলি বাহিনী অংশ নেবে না। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন চলমান যুদ্ধে তার ভূমিকা আরো বিস্তৃত করবে কি না, তা বিবেচনা করছে।

চ্যানেল ১২ গত রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায়, তবে ইসরাইলি সেনারা স্থলভাগে অংশ নেবে না। ইসরাইলের এই অবস্থানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, এই ধরনের অভিযানের দায়িত্ব মার্কিন বাহিনীর ওপরই ছেড়ে দেবে তেল আবিব।

এই প্রতিবেদনটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনেই নতুন করে সমালোচনা চলছে। পেন্টাগন সীমিত অভিযানসহ বিভিন্ন বিকল্পের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যদিও হোয়াইট হাউস প্রকাশ্যে নিশ্চিত করেনি যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো পদক্ষেপে অনুমোদন দিয়েছেন।

যেকোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান প্রকাশ্য হুমকি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, মার্কিন সেনারা দেশে প্রবেশ করলে ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হতে হবে।

সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, স্থল অভিযান ভিয়েতনাম যুদ্ধের মতো একটি কৌশলগত ভুল হবে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ বলেছেন, ভিয়েতনাম স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, কখন আকাশযুদ্ধ স্থলযুদ্ধে পরিণত হয়।

তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধেও এখন একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আগামী ১০ দিনই নির্ধারণ করবে এরপর কী ঘটবে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনটি নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অনুযারীদের যুক্তি, ওয়াশিংটনকে একটি ব্যয়বহুল স্থলযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ ইসরাইল ইরানের অভ্যন্তরে যুদ্ধ করার জন্য নিজেদের সেনা পাঠাতে চাইছে না। সূত্র: মিডল ইস্ট মনিটর

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন